×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৪-০৬-৩০
  • ১৯৪ বার পঠিত
মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা:
পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১৬০ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ প্রদান করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। রোববার (৩০ জুন) বিকেল ৪.০০ টায় সংস্থার কলাপাড়া সিডিপি অফিস থেকে প্রত্যেক পরিবারকে ক্ষতিগ্রস্ত ঘর সংস্কারের জন্য ০.২৬ এম এম ১৬ পিস ঢেউ টিন ও নগদ ৫ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়। এসময় প্রজেক্ট ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে ও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংস্থার হেড অফিসের প্রতিনিধি টমাস মণ্ডল, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী ও প্যানেল চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম সেলিম। এছাড়াও সংস্থার ডিআরআর প্রজেক্টের কো-অর্ডিনেটর দীপক কুমার দাশ, প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজিব বিশ্বাস, সিডিপি এডমিন অফিসার শিপন সরকার, কো-অপারেটিভ সাপোর্ট অফিসার নারায়ন কুমার রায়সহ ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। এসব সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গুড নেইবারস-এর প্রতি কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat