×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১০৬ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি

শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো নতুন মাত্রা।
রোববার (২১ ডিসেম্বর) শেরপুর পৌরসভা প্রাঙ্গণে সিসিটিভি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সিসিটিভি ক্যামেরা চালুর ফলে শহরের নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে। অপরাধ দমনসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দ্রুত শনাক্তে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদেরসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
পৌরসভা সূত্র জানায়, শেরপুর পৌরসভার অর্থায়নে এবং সদর থানার সহযোগিতায় জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯ লাখ ৮০ হাজার টাকা।
এদিকে শেরপুর পৌরসভার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৬৫ লাখ টাকা ব্যয়ে জেলখানা মোড় থেকে মীরগঞ্জ অভিমুখী সড়ক এবং ৩৮ লাখ টাকা ব্যয়ে আখেরমামুদ বাজার থেকে মোবারকপুর কইনাপাড়া সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat