×
সদ্য প্রাপ্ত:
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৫
  • ১৮ বার পঠিত
আল আমিন, বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আবু হানিফের লাশ সৌদি আরব থেকে দেশে ফিরেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছায় তার লাশ। আজ সকালে লাশ নিজ বাড়িতে । আজ বুধবার (২৫ নভেম্বর) নলবুনিয়া গ্রামে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে গত ৯ অক্টোবর ‘টাকার অভাবে দেশে ফিরছে না প্রবাসী আবু হানিফের লাশ’ শিরোনামে গণমুক্তি ও  সোনালী কন্ঠ সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে অর্থাভাবে সৌদি আরবের হাসপাতালের হিমঘরে পড়ে থাকা আবু হানিফের লাশ দেশে ফিরিয়ে আনতে পরিবারের অসহায়ত্বের চিত্র তুলে ধরা হয়েছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরেছে তার লাশ।

পরিবারের দাবি, সৌদি আরবে যাওয়ার জন্য এনজিও, প্রবাসী কল্যাণ ব্যাংক ও স্থানীয় মানুষের কাছ থেকে ধারদেনা করে প্রায়  ১০ লাখ টাকা জোগাড় করেছিলেন আবু হানিফ। এমনকি পরিবারের শেষ সম্বল জমিজমাও বন্ধক রাখতে হয়েছিল।

পরিবারের অভিযোগ, সৌদি আরবে পাঠানোর কথা বলে দালাল নির্ধারিত খরচের বাইরেও তার কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। দেশ থেকে পাঠানোর সময় এবং সৌদি আরবে পৌঁছানোর পর আকামা করে দেওয়ার কথা বলেও ওই দালাল টাকা নেন বলে অভিযোগ রয়েছে। এতে ঋণের বোঝা আরও বেড়ে যায় তার।

আবু হানিফের সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানো এবং সন্তানদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়েই তিনি সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু তার মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

সবচেয়ে মর্মান্তিক বিষয়, আবু হানিফ ছিলেন তার মায়ের একমাত্র সন্তান। ছোটোবেলায় তার বাবা নদীতে গিয়ে আর ফিরে আসেননি। এরপর একমাত্র সন্তানকে ঘিরেই বেঁচে ছিলেন মা। অর্থাভাবে দীর্ঘদিন ছেলের লাশ দেশে আনতে না পারায় ভেঙে পড়েছিলেন তিনি। অবশেষে ছেলের লাশ দেশে ফেরায় তার দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে।

পরিবারের পক্ষ থেকে বিদেশে পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায় এবং আকামার জন্য টাকা নেওয়ার অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আজ বুধবার নলবুনিয়া গ্রামে আবু হানিফের জানাজা ও দাফন সম্পন্ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat