মোঃ কবির হোসেন, স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব মোঃ হাফিজ ইব্রাহিম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের কার্যালয় থেকে হাফিজ ইব্রাহিমের পক্ষে
উপজেলা ও পৌর বিএনপির নেতারা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোঃ আজম, উপদেষ্টা আল ইমরান খোকন, যুগ্ম আহ্বায়ক কাজী মঞ্জুরুল আলম ফিরোজসহ উপজেলা ও, পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সরোয়ার আলম খান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। তিনি আরও বলেন, হাফিজ ইব্রাহিম এ আসনের জনপ্রিয় নেতা এবং আগামী নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে বলে তারা আশাবাদী। তিনি জানান, কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে।