×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-২৯
  • ১৪২ বার পঠিত
নাদিমুল আল তানভীর, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ তার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেছেন।

গতকাল সোমবার  (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ৩টায় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মুরাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে উপস্থিত হন এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়নপত্র দাখিল করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম তদারকি করেন। মনোনয়নপত্র দাখিলের পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

মনোনয়নপত্র দাখিলকালে আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের  সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট ভাই কাজী শাহ আরফিন ও জুন্নুন বশরি। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। 

মনোনয়ন ফরম জমা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, সকল কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ।  আল্লাহ যেহেতু জালিম হাসিনাকে বিদায় করছে আমাদেরকেও বিজয় দান করবে ইনশাআল্লাহ।  

তিনি আরো বলেন, এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক আছে। নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি রেখেছে আশাকরি এভাবেই তারা জাতিকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। তবে একটি ইসলামি দলের লোকেরা ফেইক আইডি, পেজ খুলে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে এটি দুঃখজনক।  ইসলামী দলগুলো থেকে এমন কর্মকাণ্ড আমরা আশাকরি না। সাংবাদিকরা জাতির বিবেক। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি সহায়ক। 

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে দেখে উপজেলা পরিষদের সামনে জনতার ঢল নামলে নেতাকর্মী ও জনতাকে সরিয়ে দেন কায়কোবাদ।  তিনি সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহ্বান জানান।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat