×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১৯৩ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পাশবিক নির্যাতন, মন্দির ধ্বংস, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও নিরীহ মানুষের হত্যার প্রতিবাদে সরব হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) দুপুরে আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থা (আনটিয়া) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বাংলাদেশের সাম্প্রতিক বর্বরোচিত ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের চরম সীমা পেরিয়ে গেছে। সংখ্যালঘুদের জীবন - সম্পত্তি রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে প্রশাসন। ভারতের সামরিক শক্তি বলে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের এমন স্পর্ধা কোনওভাবেই বরদাস্ত নয়। এবার উপযুক্ত জবাব দিতে হবে। বক্তারা বাংলাদেশের সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ের সব চুক্তি বাতিল করা সহ বাংলাদেশি পণ্য বয়কটের আহবান জানান। সেই সঙ্গে স্মারকলিপি প্রদানের মাধ্যমে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার ও জোরালো দাবি জানান। শিক্ষাকর্মীদের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার সেন ও। তিনি বাংলাদেশে সংগঠিত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat