×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১৮০ বার পঠিত
আহমদ বিলাল খান 

পাহাড়-হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতির লীলাভূমি রাঙ্গামাটি দেশের অন্যতম শীর্ষ পর্যটন জেলা। প্রতিবছর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটকের আগমনে মুখর থাকে এই অঞ্চল। ক্রমবর্ধমান পর্যটন চাপের সঙ্গে সামঞ্জস্য রেখে সুশৃঙ্খল, আধুনিক ও পরিবেশবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাঙ্গামাটিতে ট্যুরিস্ট বাস শহরে প্রবেশের জন্য ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ।

পর্যটন মৌসুমে অপরিকল্পিত বাস প্রবেশ, যানজট ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে ট্রাফিক শৃঙ্খলা, পরিবেশ সুরক্ষা ও পর্যটন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নেতৃত্বে চালু হওয়া এ ব্যবস্থার আওতায় ট্যুরিস্ট বাসগুলোকে শহরে প্রবেশের আগে অথবা যাত্রা শুরুর পর www.obtbd.com ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে অনুমোদনের তথ্য জানানো হবে এবং নির্ধারিত টার্মিনাল ও পার্কিং ব্যবহারের নির্দেশনা দেওয়া হবে।

ডিজিটাল নিবন্ধনে অপরিকল্পিত বাস প্রবেশ বন্ধ, যানজট হ্রাস এবং পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। চালকদের দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি যত্রতত্র পার্কিং ও ময়লা-আবর্জনা ফেলার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat