×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১৩৪ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোটের বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভোলায় যাত্রা শুরু করেছে ভোটের গাড়ি ‘ক্যারাভান’।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে এই ক্যারাভানের শুভ উদ্বোধন করেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
উদ্বোধনী বক্তব্যে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন গণতন্ত্রের অন্যতম ভিত্তি। ভোটারদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোটের গাড়ি ‘ক্যারাভান’ জেলার বিভিন্ন এলাকা ঘুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য জনগণের মাঝে তুলে ধরবে বলে আয়োজকরা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat