×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১২৭ বার পঠিত
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:রনি



২৬,ডিসেম্বর শুক্রবার সকাল ৯,ঘটিকায় ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের সিলভার জুবলি ও পুনর্মিলনী–২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মালিক সামস উদ্দীন মুহাম্মদ মঈন, এসপিপি, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি, 
সভাপতি, পরিচালনা পর্ষদ, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল এবং কমান্ডার, ৭৭ পদাতিক ব্রিগেড, মোমেনশাহী ক্যান্টনমেন্ট।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর মোঃ জাহাঙ্গীর আলম, এইসি,
অধ্যক্ষ, ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুল।

অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কমান্ডিং অফিসার ও অফিসার কমান্ডিং, কর্মরত ও অবসরপ্রাপ্ত  সামরিক কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট সুধীজন, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সম্মানিত করেন।

অনুষ্ঠানের সূচনায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরবর্তীতে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

 এরপর সিলভার জুবলি কেক কাটা, বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের এক আবেগঘন পর্বে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁদের স্মৃতিচারণ করেন, যা উপস্থিত সকলের মাঝে আবেগ ও গভীর অনুভূতির সৃষ্টি করে।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সমাপনী পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, নৃত্য ও কবিতা পরিবেশনার মাধ্যমে বিদ্যালয়ের ২৫ বছরের গৌরবময় পথচলার স্মৃতি জীবন্ত হয়ে ওঠে।

সার্বিকভাবে ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের সিলভার জুবলি ও পুনর্মিলনী–২০২৫ একটি সফল, স্মরণীয় ও আনন্দঘন আয়োজনে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat