×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১৬০ বার পঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : রিপন মিয়া


বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা-২ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক এম বি বাকেরের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক জনসমাগমে এক শক্তিশালী নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মহম্মদপুরের আমিনুর রহমান কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি মহম্মদপুর বাজার, হাসপাতাল রোড, ব্যাপারি পাড়া ও জাঙ্গালিয়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আমিনুর রহমান কলেজ চত্বরে এসে শেষ হয়।


মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান, মহম্মদপুর উপজেলা শাখার আমির নুর আহম্মেদ, সেক্রেটারি অধ্যাপক রেজাউল হকসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক এম বি বাকের বলেন, “এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও ইতিবাচক রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ে আমি বিজয়ী হবো—ইনশাআল্লাহ।”


শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনী উত্তাপ লক্ষ্য করা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat