×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ১৩৬ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি:
ময়মনসিংহ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ভোগ্যপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাটিফাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনার সময় বিভিন্ন ধরনের ভারতীয় স্কিন স্যানিটাইজিং ক্রিম, জেন্টস বেবি শ্যাম্পু, ফেসওয়াশ, ডেটোনেট সি-ক্রিম, শেভিং জেল, সাবান, ফেসওয়াশ পাউডারসহ অন্যান্য কসমেটিকস ও ভোগ্যপণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৯৯ হাজার ৩২০ টাকা।
এছাড়া একই দিন চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বানাইতড়িগাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১০টি ভারতীয় গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
বিজিবি জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত এসব অভিযানে মোট ২৮ লাখ ৯৯ হাজার ৩২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও গবাদিপশু জব্দ করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ আরও জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat