×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-১১-২২
  • ৩০০ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার চিহ্নিত অস্ত্রধারী ও শীর্ষ সন্ত্রাসী আল আমিন ও তার সহযোগীকে একটি পিস্তলসহ আটক করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা। 

শুক্রবার (২২ নভেম্বর ) সকালে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকা থেকে তাদেরকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামী মোঃ আল আমিন (৩৩) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ মধ্যপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়া এর ছেলে এবং আবুল কাশেম (৩৪) একই গ্রামের বাবুল মিয়া এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ আল আমিন এবং আবুল কাশেম নামক ২ জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১ টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১ ও সিপিসি-২ এর  কোম্পানি অধিনায়ক লে.কমান্ডার মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। এছাড়াও গ্রেফতারকৃত আসামী আল আমিন এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর গুলিবর্ষণেরও তথ্য পাওয়া যায়।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat