×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১৪০ বার পঠিত

(চৌগাছা প্রতিনিধি : মোঃ আবু বকর) 

যশোরের চৌগাছা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে চৌগাছা উপজেলার দৌলতপুর গ্রামের মাঠ এলাকা থেকে আন্দুলিয়া বিজিবির একটি টহল দল এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রীগুলো মালিকবিহীন অবস্থায় পড়ে ছিল।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—৪টি ভারতীয় কমান্ডো এয়ারগান, ১টি পিস্তল (গ্যাসগান), ১৪টি ব্যাক সাইট ইউ, ২৯টি ফ্রন্ট সাইট টিপ এবং ৩০টি ট্রিগার স্প্রিং।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও অস্ত্রাংশগুলো জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে চৌগাছা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat