×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০৫
  • ২৫৫ বার পঠিত
দীর্ঘদিনের নানান জল্পনা শেষে বিয়ে করলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা এই জুটি।

বুধবার (৪ ডিসেম্বর) সাতপাকে বাঁধা পড়েন তারা। পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছেন নাগা-শোভিতা। তাদের বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন অভিনেতার ভক্তরা। অবশেষে প্রকাশ্যে এলো নাগা-শোভিতার বিয়ের ছবি।

ওই ছবিগুলাতে দেখা যায়, সোনালি রঙের সিল্কের শাড়ি পরেছেন শোভিতা। গা ভর্তি দক্ষিণী স্টাইলে গয়না পরেছেন এবং ফুল দিয়ে বেণী বেঁধেছেন তিনি। অন্যদিকে দ্বিতীয় বিয়েতে ঘিয়ে রঙের ধুতি পাঞ্জাবি পরেছিলেন নাগা। গলায় ছিল লাল-ঘিয়ের মিশেলের ওড়না। পুরোহিতদের পাশে বসে মন্ত্র পড়তে দেখা যাচ্ছে তাদের।

চলতি বছরের আগস্টে বাগদান সম্পন্ন করেন নাগা-শোভিতা। এরপর বিভিন্ন আয়োজন চলতেই থাকে। হায়দারাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তারা। এই স্টুডিওটি নাগার পরিবারের জন্য খুব স্পেশাল এবং গুরুত্বপূর্ণ।

কারণ, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত অন্নপূর্ণা স্টুডিওটি তৈরি করেছিলেন নাগার দাদু আক্কেনি নাগেশ্বর রাও। এদিন দাদুর স্মৃতির উদ্দেশে পঞ্চা পরেছিলেন অভিনেতা। অন্যদিকে শোভিতার পরনে যত গয়না ছিল সেগুলো সবই তার মা এবং দাদুর।

প্রসঙ্গত, ২০২১ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানেন নাগা। এরপর শোভিতার সঙ্গে নাগা চৈতন্যের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। গুঞ্জন থাকা সত্ত্বেও প্রকাশ্যে প্রেমের সম্পর্কের কথা কখনই স্বীকার করেননি তারা। আর তিন বছর পর বিয়ে করলেন নাগা-শোভিতা।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat