×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১২৬ বার পঠিত
সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করা এবং নির্বাচনি আচরণবিধি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে মাদারীপুরে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু হয়েছে। জেলা তথ্য মন্ত্রণালয় ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি ) সকালে ট্রাকভিত্তিক গান ও বার্তার মাধ্যমে ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মসূচির অংশ হিসেবে রাজৈর বাসস্ট্যান্ডসহ জেলার বিভিন্ন এলাকায় শিল্পীদের পরিবেশনায় সংগীত ও প্রচার বার্তার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনি শৃঙ্খলা বজায় রাখা এবং আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এবং নির্বাচন সম্পর্কে সঠিক ধারণা দিতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নির্বাচনি সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্টরা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat