×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ২৫৪ বার পঠিত
ম্যাচে তখন ৭১ মিনিট। এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় আল নাসর পরিণত হলো দশজনের দলে। এর তিন মিনিট পরই গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর ১, আল হিলাল ১।

এরপর নব্বই মিনিটের খেলা সমতায় শেষের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একজন কম নিয়ে খেলে ৯৮তম মিনিটে আবারও রোনালদোর গোল। আল নাসর ২, আল হিলাল ১। 

ঘটনার এখানেই শেষ নয়।

কিছুক্ষণ পর লাল কার্ড দেখেন আল নাসর কোচ, ছেড়ে যান ডাগআউট। ম্যাচের ১১৪তম মিনিটে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় রোনালদোকেই।

আজ আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে এভাবেই একের পর এক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে রোনালদোর আল নাসরকে।

আর এত সব বাধা–বিঘ্নতার পথ মাড়িয়েই শেষ পর্যন্ত আল হিলালকে ২–১ গোলে আল হিলালকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছে আল নাসর। কিংস কাপ নামে পরিচিত ৪২ বছরের পুরোনো এই টুর্নামেন্টে আল নাসরের এটি প্রথম শিরোপা। গত জানুয়ারিতে রিয়াদের ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোরও এটি প্রথম ট্রফি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat