×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ২৬৬ বার পঠিত
রাশমিকা মান্দানার তর সইছে না। ‘অ্যানিমেল’ ছবিতে নতুন বেশে সবাইকে চমকে দিতে চাইছেন। তাঁর নতুন বেশ দেখার পর সবাই কী বলেন, তা দেখার খুব ইচ্ছা তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন।

ভারতের দৈনিক অমর উজালাকে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা ‘অ্যানিমেল’ সম্পর্কে উচ্ছ্বাস নিয়ে বলেছেন, ‘আমি অধীর অপেক্ষায় আছি, দর্শক কবে আমার এই ছবি দেখবেন। তাঁদের প্রতিক্রিয়া জানার জন্য আমি আরও বেশি ব্যাকুল হয়ে উঠছি। এই ছবিতে আমার অভিনীত চরিত্রটি একদমই অন্য রকম। এর আগে আমি এমন এক চরিত্রে অভিনয় করার কথা কল্পনাও করিনি। সমালোচক ও ভক্তদের কী রকম প্রতিক্রিয়া হবে, তা জানতে আমার তর সইছে না।’

কবির সিং দিয়ে বক্স অফিসে ঝড় তোলা সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার দ্বিতীয় হিন্দি সিনেমা ‘অ্যানিমেল’। 

ছবিতে রাশমিকা ও রণবীর কাপুরকে জুটি হিসেবে দেখা যাবে। এই ছবির সেট থেকে কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ছবিতে রণবীরকেও সম্পূর্ণ এক নতুন ভূমিকায় দেখা যাবে। ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে। এ কারণে ছবিটিকে ঘিরে আরও আশাবাদী রাশমিকা। 

এর কারণ ব্যাখ্যা করে এই দক্ষিণি নায়িকা বলেছেন, ‘ডিসেম্বর আমার জন্য সব সময় লাকি মাস। আমার অভিষেক ছবি “কিরিক পার্টি” থেকে “পুষ্পা”, “চমক আর “অঞ্জনী পুত্র” সিনেমাগুলো ডিসেম্বরে মুক্তি পেয়েছে। ডিসেম্বরে আমার যে কয়েকটি ছবি মুক্তি পেয়েছে, তার জন্য আমি সবার ভালোবাসা পেয়েছি। অ্যানিমেল আমার পঞ্চম ছবি, যা ডিসেম্বরে মুক্তি পাবে। তাই ছবিটিকে ঘিরে আরও বেশি রোমাঞ্চিত।’ 

রাশমিকাকে আগামী দিনে ‘অ্যানিমেল’ ছাড়া ‘পুষ্পা টু’ ছবিতে দেখা যাবে। ‘রেইনবো’ নামে আরেকটি ছবিতেও আছেন তিনি। তামিল ছাড়া তেলেগু, কন্নড় ছবিতেও কাজ করেছেন রাশমিকা। 

এ ছাড়া সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে রাশমিকা এসেছিলেন ‘মিশন মজনু’ ছবিতে। ছবিটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। গুডবাই ছবির মাধ্যমে বলিউডেও তিনি নিজের খাতা খুলে ফেলেছেন। এই ছবিতে অমিতাভ বচ্চন ও নীনা গুপ্তার মতো অভিনয়শিল্পীরা ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat