×
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৯
  • ৪৬ বার পঠিত
ফরহাদ হাসান জিসান, নিজস্ব প্রতিবেদক 

নারায়ণগঞ্জের বন্দর  এলাকায় অবস্থিত তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে (বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু) এক সড়ক দুর্ঘটনায় শামসুল হক (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শামসুল হক বন্দর উপজেলার লাঙ্গলবন্দ-মালিবাগ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে  যাওয়ার সময় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ওপর একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় শামসুল হক গুরুতর আহত হন। পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেয়। পুলিশ জানায়, ঘাতক গাড়িটিকে শনাক্ত ও আটক করার জন্য আইনি প্রক্রিয়া এবং তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় নিহত শামসুল হকের পরিবার ও তার এলাকা লাঙ্গলবন্দ-মালিবাগে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat