×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৯
  • ৪৩ বার পঠিত

নিবন্ধিত প্রিন্ট, ইলেকট্রনিক বা অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আদালতের অনুমতি নেওয়ার বিধান রাখার একটি প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, সরকার গণমাধ্যমকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে চায় না। বরং সাংবাদিকরা যাতে পুরোপুরি স্বাধীনভাবে এবং অবাধে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

অপতথ্য ও গুজব রোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন’ বা ভুল ও অসত্য তথ্যের বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সরকার বিভিন্ন পর্যায়ে এবং সাংবাদিক নেতাদের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে। সবার সঙ্গে পরামর্শ করে কোন পর্যায়ে এবং কীভাবে এটি নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে।

টেলিভিশন সাংবাদিকদের বেতন কাঠামো প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী জানান, সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে সরকার কাজ করছে এবং টেলিভিশন সাংবাদিকদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনা উচিত। এ বিষয়ে সরকার আন্তরিক এবং বাস্তবায়নকারী মন্ত্রণালয় হিসেবে শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুততম সময়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat