×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৬-০৯-৩০
  • ৩৭ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি,  নারায়ণগঞ্জ:

চাষাঢ়ার ঐতিহাসিক শহীদ জিয়া হলকে বাণিজ্যিক মার্কেটে রূপ না দিয়ে আধুনিক সাংস্কৃতিক ও নাগরিক সুবিধাসম্পন্ন একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার নগর ভবনে জিয়া হলের প্রস্তাবিত স্থাপত্য নকশা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

প্রস্তাবিত প্রকল্পে থাকছে দুই স্তরের ভূগর্ভস্থ পার্কিং ব্যবস্থা এবং ৯ তলা আধুনিক কমপ্লেক্স। এতে নাট্যশালা, আর্ট গ্যালারি, সিনেপ্লেক্স, কমিউনিটি সেন্টার, ফুডকোর্টসহ বিভিন্ন নাগরিক ও সাংস্কৃতিক সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

প্রশাসক জানান, প্রকল্পে জাইকার অর্থায়নসহ প্রায় ৩০০ কোটি টাকার প্রস্তাব রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ১৮০ কোটি টাকার কাজ চূড়ান্ত হয়েছে বলে সভায় জানানো হয়। পরবর্তী অর্থায়নের বিষয়েও জাইকার সঙ্গে আলোচনা চলছে।

নগরবাসীর মতামত নিয়ে প্রকল্পটির চূড়ান্ত নকশা নির্ধারণ করা হবে বলে জানানো হয়। সভায় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা দ্রুত জিয়া হলকে একটি নান্দনিক ও জনবান্ধব সাংস্কৃতিক কেন্দ্রে রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat