×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-৩০
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের কাপাসিয়ায় উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় এক হাজার গ্রাহকের প্রায় তিন কোটি টাকার সঞ্চয় নিয়ে গা ঢাকা দেওয়ার অভিযোগ উঠেছে ‘শু শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর সভাপতি আবুল হাসেমের বিরুদ্ধে। সর্বস্ব হারিয়ে জমানো টাকা উদ্ধারের জন্য প্রতিদিন বন্ধ অফিসের সামনে ভিড় করছেন ভুক্তভোগী সদস্যরা। এ ঘটনায় ইতোমধ্যে দুজন সদস্য থানায় ও আদালতে মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর অভিযুক্ত সভাপতি আবুল হাসেম আকস্মিকভাবে সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যান। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাওনাট বাজারে অবস্থিত সমিতির কার্যালয়টি সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান গ্রাহকরা।

চক্রবৃত্তির লোভ ও সমিতির পটভূমি:

কাপাসিয়া সমবায় অফিস সূত্রে জানা যায়, ২০১০ সালে ১০৯৮ নম্বর নিবন্ধনের মাধ্যমে শুভেচ্ছা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড তাদের কার্যক্রম শুরু করে। এরপর থেকেই আশপাশের সাতটি ইউনিয়নের সহজ-সরল মানুষকে ১৫ শতাংশ আকর্ষণীয় মুনাফার লোভ দেখিয়ে সদস্য করা হয়। গত বছর সমিতির সদস্য সংখ্যা ৪৯৬ জন থাকলেও বর্তমানে তা বেড়ে প্রায় এক হাজারে উন্নীত হয়। সাধারণ মানুষ ও বিভিন্ন নারীর জমানো সঞ্চয়ের পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ বা ধার করে আনা টাকাও এই সমিতিতে জমা রেখেছিলেন।

গ্রাহকদের দুর্ভোগ ও ক্ষোভ:

রাওনাট বাজার সমিতির সভাপতি শফিকুল আলম জানান, সভাপতি আবুল হাসেম পালিয়ে যাওয়ার পর থেকে সদস্যরা টাকার জন্য দিশেহারা হয়ে ঘুরছেন। জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে নারী ও পুরুষ সদস্যরা প্রতিদিন সকাল থেকে সমিতির কার্যালয়ের সামনে এসে অপেক্ষা করছেন।

ভুক্তভোগী বরুণ গ্রামের সালমা বেগম ও সুবর্ণা আক্তার জানান, তারা দুজন মিলে সমিতিতে ১ লাখ ৮ হাজার টাকা রেখেছিলেন। কিন্তু হঠাৎ সভাপতি সব টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় তারা এখন সম্পূর্ণ নিঃস্ব হওয়ার পথে।

প্রতারক সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রাহকদের কষ্টার্জিত অর্থ দ্রুত ফেরৎ পাওয়ার দাবিতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat