×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১০-০১
  • ৮৬ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

স্বামীহারা এক অসহায় নারী গ্রাহকের পাশে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বদলগাছি উপশাখা। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ওই নারী গ্রাহককে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সম্প্রতি বদলগাছি উপশাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বামীহারা ওই নারী গ্রাহকের হাতে আর্থিক অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বদলগাছি উপশাখার কর্মকর্তা মো. শাহাদত হোসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্যাংক সূত্রে জানা যায়, অসহায় ও বিপদগ্রস্ত গ্রাহকদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময়ে সহযোগিতা করা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ। স্বামী হারিয়ে পরিবার নিয়ে সংকটে থাকা ওই নারী গ্রাহকের জন্য এ সহায়তা কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বদলগাছি উপশাখার এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat