×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-৩১
  • ১৮৮ বার পঠিত
রিয়াজ, স্টাফ রিপোর্টার শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫০একর জমিতে সমলয় চাষাবাদে ব্লক প্রদর্শনীর ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কাংশা ইউনিয়নের আয়নাপুর ব্লকের দুপুরিয়া গ্রামে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, জেলা কৃষি অধিদপ্তরের প্রকৌশলী
সিবানী রানী নাথ।
উপসহকারি কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় এবং উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিক জিয়াউল হক, কুচনীপাড়া ব্লকের উপসহকারি কৃষি অফিসার ওয়াসিমুল মাশহুর রাজিব, সরকারপাড়া ব্লকের উপসহকারি কৃষি অফিসার শাহ মো. কুতুব উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। 
কম সময় ও খরচে সমলয় পদ্ধতিতে চাষাবাদ কৃষকদের লাভজনক বলে বক্তারা জানান।
আলোচনা সভা ও উদ্বোধনীতে এলাকার সর্বস্তরের কৃষকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat