নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ফেনীর উদ্দেশে রওনা হন।
ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীদের ফেনীমুখী যাত্রায় বিভিন্ন সড়কে তৈরি হয় বাড়তি ব্যস্ততা। প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেওয়া এবং তাকে স্বাগত জানাতেই তারা ফেনীর উদ্দেশে যাত্রা করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর ফেনী সফরে পরশুরাম ও ফুলগাজীতে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
সফরকে ঘিরে ফেনীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতি সফরকে ঘিরে স্থানীয় পর্যায়ে দলীয় কর্মীদের সক্রিয় অংশগ্রহণের চিত্র তুলে ধরছে।
এ জাতীয় আরো খবর..