×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৪
  • ২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে শ্রমিক পাঠানোর আগে মালয়েশিয়ার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ এবং দক্ষতা নিশ্চিত করা হবে। এরপর দেশটির নিয়োগদাতারা বাংলাদেশে এসে নিজেদের চাহিদা অনুযায়ী শ্রমিক বাছাই করবেন। রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শ্রমমন্ত্রী।

মালয়েশিয়ার শ্রমবাজারে কত শ্রমিক নেওয়া হবে এবং বিনামূল্যে কতজন নেওয়া হবে?—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আরিফুল হক চৌধুরী বলেন, দুই দেশের আলোচনার ভিত্তিতে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের অনিয়ম ও সিন্ডিকেটের মাধ্যমে হয়রানি বন্ধে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি জানান, ওরা ১০ হাজার শ্রমিক নেবে এবং এই ১০ হাজার শ্রমিক থেকেই বিনামূল্যে প্রক্রিয়া শুরু করার পর বিভিন্ন চাহিদা অনুযায়ী বোয়েসেল ও অন্যান্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীরা যাবেন।

মন্ত্রী আরও বলেন, শুধু শ্রমিক পাঠালেই হবে না, মালয়েশিয়ার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী দক্ষ শ্রমিক পাঠাতে হবে। প্রশিক্ষণ ছাড়া শ্রমিক পাঠানো হলে তারা দেশটিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারেন, যে কারণে আগে চাহিদা নির্ধারণ করে সে অনুযায়ী প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী উল্লেখ করেন যে, যারা ওই দেশের শ্রমিক নেবেন, তারা এখানে এসে নিজেদের চাহিদা অনুযায়ী কর্মী চয়েস করবেন এবং বোয়েসেলের পাশাপাশি অন্যান্য অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে।

তিনি জানান যে, এখনো শ্রমিকদের মেডিকেল পরীক্ষা-সংক্রান্ত প্রক্রিয়া অনুমোদিত হয়নি এবং মালয়েশিয়ার পক্ষ থেকে শ্রমিকের চাহিদা ও অন্যান্য বিষয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু হবে। বিস্তারিত নিশ্চিত হওয়ার পরই তা জনসমক্ষে উপস্থাপন করা হবে বলে তিনি জানান।

মালয়েশিয়ার শ্রমবাজারে এর আগে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের অভিযোগ ও হয়রানির বিষয়টি সামনে আসার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এবার এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারের পাশাপাশি দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বাড়াতে চলতি বছরেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালুর কথা জানান তিনি, যার মাধ্যমে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে চাকরিপ্রার্থী এবং শিল্পপ্রতিষ্ঠানের কর্মীর চাহিদার একটি ডাটাবেস তৈরি করা হবে। পাশাপাশি বিভিন্ন শিল্পে শ্রমিক ও কর্মচারীর চাহিদা নির্ধারণের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার এবং ক্যারিয়ার ফেয়ার আয়োজনের মাধ্যমে চাকরিপ্রার্থী খুঁজে বের করা হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat