×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৫
  • ২১ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষকদের অধিকার ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. কামাল হোসাইন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী।

এ সময় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের কল্যাণ এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat