×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৫
  • ২৪ বার পঠিত
জয়.রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাগমারা উপজেলার বেলঘরিয়া হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসী।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে মাদ্রাসার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, সাধারণ শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি অধ্যক্ষের বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। কোনো প্রকার সুনির্দিষ্ট প্রমাণ ও তদন্ত ছাড়াই অধ্যক্ষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল ষড়যন্ত্র করছে। কোনো অভিযোগ থাকলে তা উপজেলা প্রশাসন বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে লিখিতভাবে দিয়ে তদন্তের সুযোগ দিতে হবে। মানববন্ধন করে শিক্ষার পরিবেশ নষ্ট করা কাম্য নয়।

এ সময় তারা অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়ে বেলঘরিয়া হাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি এর আগেও তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

স্থানীয়রা মনে করছেন, উভয় পক্ষের অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat