×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২০-০৯-১৪
  • ৩৫৯ বার পঠিত
স্বাধীনবাংলা, নিউজ ডেস্কঃ

নাব্যতা-সংকটের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে আট দিন ধরে ফেরি চলাচল বন্ধ ছিল।
র্দীঘ আট
দিন বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরুর দুই দিন যেতেই আবারও গতকাল রোববার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে লৌহজং চ্যানেলটি ভরাট হয়ে চলাচলে বিঘ্ন ঘটায় এ সিদ্ধান্ত নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। এ সময় ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। নাব্যতা–সংকটের কারণে ৩ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শাফায়াত আহম্মেদ জানান, পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত। স্রোতের সঙ্গে পলি ভেসে আসছে। সেই সঙ্গে পদ্মার চর ভেঙে পড়ছে। এতে নাব্যতা–সংকট তৈরি হয়ে চ্যানেলটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই আজ রাত থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য এই নৌপথে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় তিনি এ পথের যাত্রী ও চালকদের বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেন।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন জানান, আট দিন বন্ধ থাকার পর গত দুই দিন দিনের বেলায় সীমিত আকারে ছোট ফেরিগুলো চলছিল। চ্যানেল বিপর্যয়ের কারণে ঘাট আবারও বন্ধ হলো। এটি ঘাটে মাইকিং করে জানানো হচ্ছে। ঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরেই নাব্যতা–সংকটের জন্য ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এ ঘাটে এমন অচল অবস্থা এর আগে কখনো ছিল

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat