×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৬-১০-০৮
  • ১৯ বার পঠিত
মোঃ আবুল সিকদার, শরীয়তপুর প্রতিনিধি 

আজ বুধবার বিকেল ১৬.০০ ঘটিকায় শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে “১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬”-এর জেলা পর্যায়ে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন জনাব রওনক জাহান, পিপিএম,পুলিশ সুপার, শরীয়তপুর মহোদয়।

“১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ- ২০২৬” এই কাবাডি খেলায় শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে শরীয়তপুর কমিউনিটি পুলিশিং কমিটি কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত ফাইনাল খেলায় জেলা পর্যায়ে গোসাইরহাট থানা পুরুষ কাবাডি দল চ্যাম্পিয়ন এবং সখীপুর থানা পুরুষ কাবাডি দল রানার্স আপ ও পদ্মা এক্সপ্রেস মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং মেঘনা এক্সপ্রেস মহিলা কাবাডি দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে মেডেল ও ট্রফি প্রদান করেন পুলিশ সুপার, শরীয়তপুর মহোদয়।

এসময় শরীয়তপুর  জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ ও শরীয়তপুর জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat