×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১০-১০
  • ৪৬ বার পঠিত
মোঃ আবুল সিকদার, শরীয়তপুর প্রতিনিধি:

০৯ অক্টোবর শুক্রবার জনাব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ,হুইপ ,বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সদস্য, শরীয়তপুর-৩ ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।   

শুরুতেই হুইপ মহোদয় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে "হুইল চেয়ার" বিতরণ এবং ডেঙ্গু রোগ শনাক্তকরণে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে "ডেঙ্গু কিট " বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন। মাননীয় সংসদ হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এমপি, 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুবকর সিদ্দিক, মা ও শিশু মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব তাহমিনা আক্তার, আরো উপস্থিত ছিলেন দাপ্তরিক কর্মকর্তা গন, এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগন। 

পরবর্তীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলার  বিভিন্ন পূজা মন্ডপে সরকারের বিনামূল্যে চাল বিতরণ (জিও) প্রদান করেন।এসময় হুইপ মহোদয় ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় উৎসব আরো আড়ম্বরপূর্ণভাবে উদযাপনের লক্ষে বিভিন্ন পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করা হয় । হুইপ মহোদয়ের পক্ষ থেকে সকল ধর্মাবলম্বীদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat