×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১২
  • ২৫ বার পঠিত
শাজাহান আহমেদ আসিফ, নরসিংদী জেলা প্রতিনিধি

জেলা গোয়েন্দা শাখা,(ডিবি), নরসিংদী বিশেস অভিযানে, ১টি পিস্তল ও পিস্তলে লোড অবস্থায়,৪ রাউন্ড গুলি সহ মোঃ শাখাওয়াত হোসেন সাধু গেপ্তার।
নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন পূর্ব দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সচল বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলিসহ এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সাখাওয়াত হোসেন সাধু (২৯)।    পুলিশ জানায়, গত ১১ অক্টোবর রাত ২১:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম নরসিংদী থানাধীন পূর্ব দত্তপাড়ার জনৈক শহীদ মিয়ার বসতঘরে এই অভিযান পরিচালনা করে। এ সময় আসামির হেফাজত থেকে লোড করা অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অনুসন্ধানে জানা গেছে, ধৃত আসামি সাখাওয়াত হোসেন সাধুর বিরুদ্ধে ইতিপূর্বে ২টি অস্ত্র মামলা ও ১টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। পদক্ষেপ পুলিশ উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত অস্ত্র আইনে এজাহার দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।   নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে তারা জিরো টলারেন্স নীতি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat