×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১২
  • ৩১ বার পঠিত
 আল মামুন চৌধুরী আশা, বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) আলফাডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের হাবিব।

সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম রায়হানুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিসার মোঃ নেওয়াজ মুস্তাফিজ চৌধুরী, আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা তরুন কুমার বসু, আলফাডাঙ্গা থানার সেকেন্ড অফিসার সমীর কুমার, আলফাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম অশিষ কুমার রায়, আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরওয়ার আলম, 

এসময় আরো উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান কদর এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ নিয়ামত হোসেন পারভেজ।

আলফাডাঙ্গা জামায়েত ইসলামীর সেক্রেটারি এসএম হাফিজুর রহমান সহ আলফাডাঙ্গা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। 

এ ছাড়া সভায় আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবু প্রবীর কুমার বিশ্বাস,  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।
সভায় সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat