রাষ্ট্র সংস্কারের পরিবর্তে ক্ষমতাকেন্দ্রিক ব্যবসা, দুর্নীতি এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটছে বর্তমান সরকার—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি আয়োজিত ‘জুলাই গণহত্যার বিচার : রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন
রাষ্ট্রকাঠামোর পরিবর্তন নিয়ে প্রশ্ন: হাসনাত আবদুল্লাহ বলেন, কেবল চেয়ারের পরিবর্তন হয়েছে—কেউ এমপি বা মন্ত্রী হয়েছেন, কিন্তু রাষ্ট্রকাঠামোর কোনো পরিবর্তন হয়নি
আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ: বিএনপির একটি অংশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের অভিযোগ তুলে তিনি বলেন, “বিএনপির মুখে জুলাই, কিন্তু অন্তরে আওয়ামী লীগ”—এমন একটি সম্পর্ক দেশের রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে
মামলা বাণিজ্য ও তদন্তে ধীরগতি: জুলাই অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা না করে যত্রতত্র আসামি করা হচ্ছে এবং পরে তা অর্থ আদায় ও আপস-বাণিজ্যের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি