×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৬-১০-১৪
  • ২৭ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার 

রাজশাহী চারঘাট উপজেলার সরদহ  রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা এবং স্টেশনটির আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকাল ৪.০০ঘটিকায়, সরদহ স্টেশন চত্তরে আয়োজিত এ জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর হোসেন মাস্টার। এ সময় স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জনসমাবেশে বক্তারা সরদহ  রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা, স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন এবং যাত্রীসেবার মান বাড়ানোর দাবি জানান।

তাঁরা বলেন, চারঘাট ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ এখানে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।আয়োজকেরা জানান, সরদহ রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু করা হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত মানুষ সহজে যাতায়াত করতে পারবেন।

এতে সময় ও যাতায়াত ব্যয় কমার পাশাপাশি এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।তাঁরা আরও বলেন, স্টেশনটির আধুনিকায়ন, যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

এসব দাবি বাস্তবায়িত হলে চারঘাটসহ আশপাশের এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।জনসমাবেশ থেকে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি সরদহ রোড রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা এবং স্টেশনটির আধুনিকায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।এলাকাবাসীর দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat