×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৬-১০-১৪
  • ২৯ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আনিছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসমান গনি নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আনিছুর রহমানকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আহতরা হলেন—নিহত আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), আব্দুল মতিন (৪০), আবুল কালাম আজাদ (৫৪), আব্দুল আলিম (২৫), জাহিদুল ইসলাম (৪০), অপর পক্ষের নজরুল ইসলাম, রেজাউল ইসলাম (৬৫) এবং তাঁর দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮)। আহতদের মধ্যে শাহাজাহান, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম ও ইলিয়াসকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেজাউল ইসলাম ও জুয়েল মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, বিরোধপূর্ণ জমি বুঝিয়ে না দিয়ে নজরুলের পক্ষ তা ভোগদখল করে আসছিল। পরে স্থানীয় মাতব্বরদের মাধ্যমে সালিশ-বৈঠকে আনিছুর রহমানের পক্ষকে প্রায় সাত বিঘা জমি বুঝিয়ে দেওয়া হয়। ওই জমিতে তাঁরা ধানের চারা রোপণ করে পরিচর্যা করছিলেন।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার পথে নজরুল ইসলামের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে আনিছুর রহমানের পক্ষের পাঁচজন আহত হন। অন্য পক্ষেরও চারজন আহত হন। পরে আনিছুর রহমানের মৃত্যুর খবর পেয়ে নজরুল ইসলাম হাসপাতাল থেকে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, আটক ওসমান গনি রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসমান গনিকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat