জেলা প্রতিনিধি, নাটোর
গাছের ডালপালা কাটা ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বেশ কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
আজ বুধবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যের বিষয়টি নিশ্চিত করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইন নিরাপদ রাখা ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন এলাকাগুলোতে গাছের ডালপালা ছাঁটাই করা হবে।
এর ফলে আগামী কাল বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত আগ্রান, পারকোলসহ তৎসংলগ্ন গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করেছে, মাঠপর্যায়ে বাস্তব কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এই নির্ধারিত সময়ের কিছুটা কম-বেশি হতে পারে। লাইন সচল হলে দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।