শিক্ষা প্রতিবেদক:
প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’। আগামী ২৫ অক্টোবর ২০২৬ থেকে অনলাইনে এই বৃত্তির আবেদন গ্রহণ শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া চালু থাকবে ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
আজ সোমবার কল্যাণ বোর্ডের সূত্র অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি/সমমান, ২০২৫ সালের এইচএসসি/সমমান এবং ২০২৫ সালের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন।
আবেদনের সময়সীমা ও মাধ্যম: ২৫ অক্টোবর ২০২৬ থেকে ২৪ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বোর্ডটির নির্ধারিত পোর্টাল (
অভিভাবকের যোগ্যতা: আবেদনকারী শিক্ষার্থীর পিতা বা মাতাকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) বহির্গমন ছাড়পত্রপ্রাপ্ত বা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিবন্ধিত সদস্য হতে হবে। একজন প্রবাসীর সর্বোচ্চ দুইজন সন্তান এই বৃত্তির সুযোগ পাবেন।
ন্যূনতম জিপিএ শর্তাবলী:
এসএসসি (২০২৬): বিজ্ঞান বিভাগে সাধারণ শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ-৫.০০ (প্রবাসে মৃত কর্মীর সন্তানদের জিপিএ-৪.০০); মানবিক ও ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৭৫ (প্রবাসে মৃত কর্মীর সন্তানদের জিপিএ-৪.০০)।
এইচএসসি (২০২৫): বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৮০; মানবিক ও ব্যবসায় শিক্ষায় জিপিএ-৪.৫০ (প্রবাসে মৃত কর্মীর সন্তানদের উভয় বিভাগে জিপিএ-৪.০০)।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (২০২৫): সাধারণ ক্ষেত্রে জিপিএ-৩.২৫ এবং প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ-৩.০০।
নথিপত্র: শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্মসনদ/এনআইডি, ব্যাংক হিসাবের স্টেটমেন্ট (যেকোনো তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং গ্রহণযোগ্য নয়), শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মোবাইল নম্বরসহ প্রত্যয়নপত্র এবং প্রবাসীর পাসপোর্ট ও বিএমইটি বহির্গমন ছাড়পত্রের কপি। প্রবাসে মৃত কর্মীর সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন প্রদত্ত এনওসি (NOC) জমা দিতে হবে।
জরুরি হেল্পলাইন: যেকোনো তথ্যের জন্য প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ (দেশি টোল ফ্রি) বা +৮৮০৯৬১০২০৩০৩০ (বিদেশ থেকে) নম্বরে অথবা জেলা প্রবাসী কল্যাণ সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।