×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২৪
  • ১২ বার পঠিত

অনলাইন ডেস্ক:

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মমন্ত্রী বলেন, “মাদ্রাসার মতো পবিত্র স্থানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। পাশাপাশি এ বিষয়ে সচেতনতা তৈরিতে ইমামদের জুমার খুতবায় বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

এর আগে সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইমামদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দেশের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, সমাজে ইমামদের এক বিশেষ গ্রহণযোগ্যতা ও সম্মান রয়েছে। সাধারণ মানুষ তাদের কথা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে। তাই মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক অপকর্মের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে জুমার খুতবাকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে।

একই সঙ্গে দেশের স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ধর্মমন্ত্রী বলেন, “কেউ যেন উসকানি দিয়ে দেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সব স্তরের আলেম-ওলামা ও ইমামদের সতর্ক ও সচেতন থাকতে হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক প্রতিনিধি ও শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat