×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১০-২৪
  • ৬৫ বার পঠিত
নরিন জাহান, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। থানার আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, এসব অপরাধমূলক কর্মকাণ্ড দিন দিন বাড়লেও অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান ও ধারাবাহিক তৎপরতা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা।

গত শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় মাদক, চুরি ও ছিনতাই বন্ধের দাবিতে মানববন্ধন করেন দক্ষিণ সানারপাড় সমাজ কল্যাণ সোসাইটির নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা। তাঁদের এই কর্মসূচি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগেরই বহিঃপ্রকাশ।

স্থানীয়দের অভিযোগ, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অপরাধের ভয়ে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যা চললেও অপরাধপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত টহল, কার্যকর নজরদারি ও দৃশ্যমান অভিযান কতটা জোরদার হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অপরাধের অভিযোগ বাড়তে থাকলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান পদক্ষেপ কোথায়—এমন প্রশ্নও তুলছেন স্থানীয়রা।

সিদ্ধিরগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকায় মাদক ও ছিনতাইয়ের অভিযোগ দীর্ঘদিন ধরে চলতে থাকলে তা শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, সাধারণ মানুষের নিরাপদে বেঁচে থাকার অধিকার নিয়েও উদ্বেগ তৈরি করে। অপরাধের অভিযোগের সঠিক তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং নিয়মিত অভিযান ছাড়া পরিস্থিতির উন্নতি কতটা সম্ভব, সেই প্রশ্নও সামনে আসছে।

পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর

সিদ্ধিরগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানের বিশেষ দৃষ্টি কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। তাঁদের দাবি, থানার প্রতিটি ওয়ার্ডের অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে মাদকবিরোধী অভিযান, ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নিয়মিত পুলিশি টহল জোরদার করতে হবে।

মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তাই সিদ্ধিরগঞ্জের বাসিন্দাদের প্রশ্ন—অপরাধের অভিযোগ ও জনদুর্ভোগের কথা সামনে আসার পরও কার্যকর প্রতিকার নিশ্চিত করতে আর কত দিন অপেক্ষা করতে হবে?

এখন এলাকাবাসীর প্রত্যাশা, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং সিদ্ধিরগঞ্জে নিরাপদে চলাচল ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ ফিরিয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat