×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২২
  • ২৬ বার পঠিত

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বিএনপি সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানবিকতাই হবে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন এবং মানুষের কল্যাণে মানুষ পাশে দাঁড়াবে।

আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন।

সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

অনুষ্ঠানে সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে মানুষের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়; এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং দেশ গঠন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকারকে সহযোগিতা করতে হবে।

পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মধ্য দিয়েই একটি সুন্দর, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার পাশাপাশি তারা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন ডা. জুবাইদা রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat