×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২৭
  • ১১ বার পঠিত
শাহিদুল ইসলাম, কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদক সেবনের টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে লভলাল চক্রবর্তী (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

গত সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত অর্ণব চক্রবর্তী দীর্ঘদিন ধরে চরম মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হলেও সে সুস্থ হয়নি। সোমবার সন্ধ্যায় অর্ণব তার বাবা লভলাল চক্রবর্তীর কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করে। লভলাল চক্রবর্তী টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অর্ণব ঘরে থাকা লাঠি দিয়ে তার বাবার মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে। লাঠির গুরুতর আঘাতে লভলাল চক্রবর্তী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ঘাতক ছেলে অর্ণব এলাকা ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য অর্ণবের মা আভা চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লভলাল চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত লাঠি উদ্ধার ও ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। অভিযুক্ত মাদকাসক্ত ছেলে অর্ণব চক্রবর্তীকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat