×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৯
  • ১৭৯ বার পঠিত
সবুজ মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ৯টি শাখা কমিটি গঠন করেছে। মাওলানা মাহমুদুল হাসানকে কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও তাজুল ইসলামকে সেক্রেটারী করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা কমিটির দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য উপজেলা ও পৌরসভাসহ সকল ইউনিয়ন শাখায় এ কমিটি গঠন করা হয়েছে। 

উপজেলা কমিটির অন্য নেতৃবৃন্দরা হলেন নায়েবে আমীর আফতাব উদ্দিন ও মাওলানা বদিউজ্জামান, অফিস সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, ওলামা সেক্রেটারী মাওলানা শিহাবউদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, যুব-ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম, শুরা সদস্য মাওলানা শফিউল্লাহ ও মাওলানা আমিনুল ইসলাম।

একই সেশনের জন্য মাওলানা আমিমুল ইহসানকে আমীর ও আনিসুর রহমানকে সেক্রেটারী করে কালীগঞ্জ পৌরসভায় ৭ সদস্য বিশিষ্ট কমিটি, মাওলানা শাহজাহান শেখকে আমীর ও মাওলানা আব্দুল আজিজকে সেক্রেটারী করে মোক্তারপুর ইউনিয়নে ৯ সদস্য বিশিষ্ট কমিটি, হাফেজ কামরুল ইসলামকে আমীর ও তোফায়েল আহমেদ মোল্লাকে সেক্রেটারী করে জামালপুর ইউনিয়নে ৯ সদস্য বিশিষ্ট কমিটি, মাওলানা মুজিবুর রহমানকে আমীর ও মাওলানা সালাহউদ্দিন সিরাজীকে সেক্রেটারী করে বক্তারপুর ইউনিয়নে ৬ সদস্য বিশিষ্ট কমিটি, মফিজ উদ্দিনকে সভাপতি ও ইঞ্জিনিয়ার রেজাউল ইসলামকে সেক্রেটারী করে তুমিলিয়া ইউনিয়নে ৮ সদস্য বিশিষ্ট কমিটি,  আবুল বাশারকে সভাপতি ও আবুল হাসনাতকে সেক্রেটারী করে নাগরী ইউনিয়নে ৬ সদস্য বিশিষ্ট কমিটি এবং হাফেজ নজরুল ইসলামকে সভাপতি ও সোহরাব হোসেনকে সেক্রেটারী করে বাহাদুরসাদী ইউনিয়নে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat