×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৭
  • ২০ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেলে নগরীর বাটার মোড়ে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব রফিকুল ইসলাম রবি। এতে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।

সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর সদর হাসপাতাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat