×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৭
  • ১৮ বার পঠিত

কুমিল্লা প্রতিবেদকঃ

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং দুটি ম্যাগাজিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার সীমান্তবর্তী কটকবাজার এলাকা থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে ১০ বিজিবির অধীনে পরিচালিত বিবিরবাজার শাহাপুর পোস্টের একটি বিশেষ টহল দল কটকবাজার এলাকায় এই অভিযান চালায়। এ সময় আন্তর্জাতিক সীমানা রেখা থেকে প্রায় ৪০০ গজ অভ্যন্তরে বাংলাদেশের সীমানার ভেতর একটি পুরোনো প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

জব্দকৃত অস্ত্র ও ম্যাগাজিনের আইনগত প্রক্রিয়া হিসেবে স্থানীয় কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে তা হস্তান্তরের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, এই অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত চিহ্নিত ও আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

কুমিল্লা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ প্রসঙ্গে বলেন, সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অস্ত্র, মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান সম্পূর্ণ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ কঠোর হাতে দমনে বিজিবি নিয়মিত ও জোরালো অভিযান চালিয়ে যাচ্ছে। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র কিংবা চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে তাঁদের দায়িত্বপূর্ণ পুরো এলাকায় টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat