রাজধানী প্রতিবেদকঃ
রাজধানী জুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টার ব্যবধানে মোট ৫৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে রাজধানীর বিভিন্ন থানায় নতুন করে ৪৮টি মামলা রুজু করা হয়েছে।
ডিএমপির জোনভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ১৯ জন, লালবাগ বিভাগ ৭১ জন, ওয়ারী বিভাগ ৯০ জন, মতিঝিল বিভাগ ৮৯ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মিরপুর বিভাগ ১৫৯ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৯ জন এবং মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪ জনকে আটক করেছে।
অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৯ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৫০ কেজি ৪৫০ গ্রাম গাজা, ২০ বোতল ফেনসিডিল, ৯টি মোবাইল হ্যান্ডসেট, ১টি মোটরসাইকেল, ১টি ধারালো চাকু, ৬১.৮০ গ্রাম ওজনের সোনার গয়না এবং নগদ ৭ হাজার ৮০০ টাকা জব্দ করেন। একই সাথে অপহৃত বা নিখোঁজ এক ভিকটিমকেও উদ্ধার করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা সীমানায় সুনির্দিষ্ট অভিযান চালিয়ে এসব উদ্ধারকৃত আলামত ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।