×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৮
  • ২৬ বার পঠিত

কক্সবাজার প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়া, সদর ও টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৪ লাখ ৬১ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা।

বুধবার (২৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর। 

এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারের জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা। এতে জড়িত রাজস্বের পরিমাণ ২২ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নির্দেশনা এবং সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি)-এর সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনটি পৃথক স্থানে একযোগে নিবারক অভিযান পরিচালনা করা হয়। কমিশনারেটের তিনটি দল চকরিয়া, কক্সবাজার সদর ও হ্নীলায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে।

জব্দ করা সিগারেটগুলো মার্বেল ব্র্যান্ডের। এগুলোর উৎপাদনকারী প্রতিষ্ঠান হেরিটেজ টোবাকো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব ফাঁকি উদ্ঘাটন, ফাঁকি দেওয়া রাজস্ব আদায় এবং সরকারের রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat