×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৮
  • ২০ বার পঠিত

 চট্টগ্রাম প্রতিবেদকঃ

মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে নৌপুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারদর প্রায় ৩ কোটি টাকা বলে জানা গেছে।

অভিযানে জাল আটকের পাশাপাশি ৬.২ মেট্রিক টন মা ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ জব্দ করা হয়। একই সময়ে আইন অমান্য করায় ৯টি ফিশিং বোটের মালিককে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলের দিকে পরিচালিত এই বিশেষ যৌথ অভিযানে সরাসরি নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ।

অভিযান পরিচালনাকালে বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী শাখার কন্টিনজেন্ট কমান্ডার ইকবাল হোসেন উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

সীতাকুণ্ড উপজেলা মৎস্য কার্যালয় এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ভাটিয়ারী কন্টিনজেন্ট যৌথভাবে এই ঝটিকা অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাছ স্থানীয় এতিমখানা, অত্যন্ত দরিদ্র পরিবার, মন্দির ও অসহায় লোকজনের মাঝে সমবণ্টন করে দেওয়া হয়েছে।

জাতীয় সম্পদ মা ইলিশের প্রজনন সুরক্ষা ও বংশবৃদ্ধির সুবিধার্থে সাগরে এই ধরনের কঠোর তদারকি ও অভিযান নিয়মিত চালু থাকবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat