হাবিবুল ইসলাম, আটপাড়া উপজেলা প্রতিনিধি :
আজ ২৮/১০/২০২৬ইং রোজ বুধবার আটপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আশরাফুল কবীর।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব তানজিলা শারমিন দৃষ্টি, আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জোবায়দুল আলম, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক জনাব শান্ত মিয়া।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং মাদক, ইভটিজিং, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন দিনগুলোতে সকলের সম্মিলিত সহযোগিতায় আটপাড়া উপজেলাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ জাতীয় আরো খবর..