×
সদ্য প্রাপ্ত:
তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
  • প্রকাশিত : ২০২৬-১০-৩১
  • ১৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের উত্তরাখন্ডের জোশীমঠের কাছে যাত্রীবাহী একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। যা আরও একবার এই পাহাড়ি রাজ্যে কপ্টার যাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ছিল। পরিসংখ্যান বলছে, ২০১৬ থেকে ২০২৬ - ১০ বছরে এখনও পর্যন্ত শুধু উত্তরাখন্ডেই ১৩টি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে গত ৫ বছরে।

এই নিয়ে ১০ বছরে হেলিকপ্টার দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। উত্তরাখন্ড শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একসুন্দর পাহাড়ি রাজ্য। দিকে দিকে উপত্যকা। কোথাও কোথাও বরফে ঢাকা সুন্দর দৃশ্য।

আর কেদারনাথ, বদরীনাথ, যমুনোত্রী এবং গদোত্রী এই চার ধামের আকর্ষণে তীর্থযাত্রী থেকে সাধারণ পর্যটক বার বার ফিরে যান উত্তরাখন্ডে। অনেক তীর্থ যাত্রীই এই চারধামে যাতায়াতের জন্য বেসরকারি হেলিকপ্টার পরিষেবা নেন। আকাশ থেকে বরফে ঢাকা উত্তরাখন্ডের ছবি উপভোগ করতে ও অনেকে হেলিকপ্টার ভাড়া করেন।

তবে সেই হেলিকপ্টার যাত্রীই এখন আতংকের কারণ হয়ে দাঁড়াচ্ছে। উঠছে নিরাপত্তা নিয়ে ও প্রশ্ন। শুক্রবার (৩০ অক্টোবর ) বদরীনাথ থেকে ৫ তীর্থযাত্রীকে নিয়ে ফেরার পথে জোশীমঠের কাছে ভেঙে পড়ার ঘটনা সেই প্রশ্ন আবার একবার উস্কে দিয়েছে। কোনও কোনও দুর্ঘটনায় হয়েছে প্রাণহানি। আবার কখনও যাত্রীদের জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই দুর্ঘটনাগুলির মধ্যে ৫টি অত্যন্ত ভয়াবহ ছিল। শুধু উত্তরাখন্ড নয়, মহারাষ্ট্র বা ছত্তীশগড়ে ও একাধিক কপ্টার দুর্ঘটনার খবর মিলেছে। গত ১০ বছরে দেশজুড়ে হওয়া হেলিকপ্টার দুর্ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে উত্তরাখন্ডেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat