×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৬-১১-০১
  • ২১১ বার পঠিত

মোঃ আবুল সিকদার, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার আওতাধীন সখিপুর ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক খানা জরিপ কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় জনসাধারণের মাঝে সরকারি সহায়তা ও সেবা স্বচ্ছতার সাথে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের সূচনা করা হয়।

উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরন। ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসেইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উক্ত এলাকার সর্বস্তরের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের বক্তারা বলেন, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও জনকল্যাণমুখী উদ্যোগগুলোর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে প্রকৃত ও প্রান্তিক পরিবারগুলো সরাসরি সরকারি সুযোগ-সুবিধার আওতায় আসবে এবং কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ থাকবে না। সঠিকভাবে খানা জরিপ সম্পন্ন করার মধ্য দিয়ে প্রকৃত দুঃস্থ ও অসহায় পরিবারগুলোকে এই কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় ভেদরগঞ্জ, শরীয়তপুরের যৌথ আয়োজনে এই জরিপ কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা বজায় রেখে সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে সরকারের এই মহৎ উদ্যোগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat